• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০১:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় চাঁদাবাজির নগদ অর্থসহ ২ চাঁদাবাজ আটক

৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৩৬:২৮

নওগাঁয় চাঁদাবাজির নগদ অর্থসহ ২ চাঁদাবাজ আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে চাঁদাবাজির নগদ অর্থ ও সরঞ্জামসহ দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫।

Ad

সোমবার আটক করে ৬ ফেব্রুয়ারি মঙ্গলকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি জানানো হয়।

Ad
Ad

আটকরা হলেন- উপজেলার পশুরামপুর গ্রামের মৃত হুজুর আলী মন্ডলের ছেলে মো. আব্দুর রাজ্জাক ও একই এলাকার দূর্গাপুর গ্রামের মো. তহিদুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানান, গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে রাজনীতিবীদ ও প্রভাশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ আরও জানান,আটক রাজ্জাক দীর্ঘদিন ধরে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন গোবরচাঁপা এলাকায় কাঁচা সবজি ও পণ্যবাহী ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। আটক তহিদুল রাজ্জাকের সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী থানার গোবরচাঁপা এলাকায় অভিযান পরিচালনা করে রাজ্জাক ও তহিদুল কে আটক করে।

আটক আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us