• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৬:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

৯ নভেম্বর ২০২৩ সকাল ০৮:৩৭:০৬

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবিদ মিয়া (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে।

Ad

৮ নভেম্বর বুধবার রাত ১১টার দিকে ভিকটিমের মা বাদী হয়ে সরাইল থানায় ধর্ষণ মামলাটি করেন।

Ad
Ad

অভিযুক্ত আবিদ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের জোড়াশা এলাকার জসিম উদ্দিনের ছেলে।

ভিকটিমের মা জানান, ৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে ভিকটিম শিশুটি বাড়ির পাশে রাস্তায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় অভিযুক্ত আবিদ ভিকটিম শিশুটিকে লেলিয়ে বাড়ির পশ্চিম পাশের ধানী জমিতে নিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে আবিদ পালিয়ে যায়। পরে ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে। খুব শীঘ্রই আসামিকে গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us