• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৬:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৫ অক্টোবর ২০২৩ সকাল ০৭:৫৯:৫০

ফুলছড়িতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

Ad

১৪ অক্টোবর শনিবার বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

গ্রেফতার রনি মিয়া উপজেলার কঞ্চিপাড়া (রসুলপুর) গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল বিকেলের দিকে কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে বালাশীঘাট এলাকায় যায়। এরপর রনি মিয়া মেয়েটিকে একা পেয়ে ১৪ এপিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে বিভিন্ন সময়ে কিশোরীটিকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে নৌকার ভেতর রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফুলছড়ি এলাকা থেকে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রনি মিয়াসহ আরও বেশ কয়েকজন মিলে ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হাত-পা বেঁধে ধর্ষণের কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us