চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবার অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত আটটার দিকে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এই ঘটনা ঘটে।
নিহতের সহকর্মীরা জানান, কয়েক মাস আগে একটি চক্র কারখানার শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করেছিল। আকাশ দাশ প্রতিবাদ করায় তারা চাঁদা নিতে পারেনি এবং বিভিন্ন কারণে তার সঙ্গে বিরোধ চলে আসছিল।


নিহতের ভাই সাগর দাশ জানান, রাত আটটার দিকে আকাশ বাড়ি থেকে খেয়ে কর্মস্থলে যান। কারখানার সামনে পৌঁছালে তিনি দেখেন, সহকর্মী মাইকেল স্থানীয় কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। একপর্যায়ে মাইকেলকে মারধর করা হলে আকাশ এগিয়ে যান এবং তিনিও বাগবিতণ্ডায় জড়ান। এই সময় অভিযুক্তরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশের মাথায় হেলমেট দিয়ে আঘাত করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় আকাশকে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available