কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল রাতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অরণ্যপুর (পূর্ব পাড়া) এলাকার বাসিন্দা গাজী মো. সালাহ উদ্দিন (৩২)-কে গ্রেফতার করা হয়।


এ সময় তার দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজনের সম্মুখে এসব মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available