ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ (২৭) নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।


নিহত ইমরান হোসেন সোহাগ সাঁড়া গোপালপুর এলাকার ইমানুল প্রামানিকের ছেলে। ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। তিনি পাবনা-৪ আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইমরান হোসেন সোহাগ রাতে এলাকার বাজারে অবস্থান করছিলেন। এসময় মোটরসাইকেল যোগে আসা বেশ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে দৌড়ে ধরে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহাগ মারা যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available