• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:১৪:৫১ (21-May-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

২১ মে ২০২৬ সকাল ০৯:১৫:৩১

ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ‎

অনলাইন ডেস্ক: ‎ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

২০ মে ‎বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

‎স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us