• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:৫৭ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

১২ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৭:২০

বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

ভোলা প্রতিনিধি: বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের পর আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন ভারতীয় নাগরিক আব্দুল মমিন (৩২)। ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

কোস্টগার্ড সূত্র জানায়, ১১ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বাসিন্দা।

Ad
Ad

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৭ এপ্রিল তিনি দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক কারবারির সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পর তিনি আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন।

Ad

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০



Follow Us