• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৩:২৩:৪০ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

১১ এপ্রিল ২০২৬ রাত ০৯:১৭:০৮

কক্সবাজারের মেরিন ড্রাইভসহ পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মেরিন ড্রাইভসহ জেলার সব পর্যটন কেন্দ্রকে ফ্রি ইন্টারনেট সুবিধার আওতায় আনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, পর্যটকদের সুবিধা এবং সমুদ্রপথে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্যাটেলাইট প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

১১ এপ্রিল শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশে ইন্টারনেট দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণে নিয়োজিত ফিশিং ট্রলারগুলোর নিরাপত্তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে তাদের ইন্টারনেটের আওতায় আনা হচ্ছে। এতে গভীর সমুদ্রে কোনো বিপদ হলে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় মন্ত্রী দেশের ডিজিটাল অবকাঠামোর অগ্রগতি তুলে ধরে বলেন, দেশের চারটি এয়ারপোর্টকে ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ইন্টারনেট সার্ভিস দেওয়া হচ্ছে।

সভা শেষে মন্ত্রী কক্সবাজার আইকনিক রেল স্টেশনে যাত্রী সাধারণের জন্য ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজার সাবমেরিন ক্যাবল স্টেশন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us