• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৮:৫৪ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

অবৈধ চোরাচালান ও ড্রেজার ব্যবসা থাকলে কাউকে ছাড় নয়: এমপি মুশফিক

৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩:৫৪

অবৈধ চোরাচালান ও ড্রেজার ব্যবসা থাকলে কাউকে ছাড় নয়: এমপি মুশফিক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, তার সংসদীয় এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে নিজ দলের নেতাকর্মীরা জড়িত থাকলেও তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

এমপি মুশফিকুর রহমান বলেন, ছোটখাটো অপরাধী বা পাচারকারীদের পাশাপাশি বড় বড় রাঘব বোয়ালদেরও আইনের আওতায় আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দলের হোক বা দলের বাইরের লোক কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।’

Ad

তিনি আরও জানান, মাদক চোরাচালান ও অবৈধ কার্যক্রম বন্ধে সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলেছেন এ বিষয়ে জানতে চাইলে এমপি মুশফিকুর রহমান বলেন, বর্তমান সরকার সদ্য দায়িত্ব গ্রহণ করেছে এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে কাজ করছে।

তিনি বলেন, ‘সরকার এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দখলের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জান ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us