• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:১২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

স্কুলের বারান্দায় ছবি টানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৮:৪৫

স্কুলের বারান্দায় ছবি টানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদরের কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনও শহীদ মিনার। তবুও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থেমে থাকেননি শিক্ষক-শিক্ষার্থীরা। শহীদ মিনার না থাকায় বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের প্রতিকৃতি টানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি দীর্ঘবছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও এখনও নির্মিত হয়নি একটি স্থায়ী শহীদ মিনার। ফলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে শিক্ষার্থীদের নিয়ে যথাযথভাবে শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরই ২১ ফেব্রুয়ারি এলে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অস্থায়ীভাবে শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বিদ্যালয়ের বারান্দায় শহীদ মিনারের একটি বড় ছবি টানিয়ে তার সামনে টেবিল সাজিয়ে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়।

কমলছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা গেলে শিক্ষার্থীদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা আরও গভীরভাবে তুলে ধরা সম্ভব হতো।

উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে একটি শহীদ মিনার নির্মাণ এখন সময়ের দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮





Follow Us