• ঢাকা
  • |
  • সোমবার ৮ই চৈত্র ১৪৩২ রাত ০২:২৮:৫৭ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪:০৩

নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ৩টা ২০ মিনিটে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। এজেন্ট বের করে দেওয়া ও জাল ভোটের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

Ad
Ad

অধ্যাপক রেজাউল করিম অভিযোগ করেন, তার নির্বাচনী এজেন্টদের একাধিক কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে ভোটারদের মতামত প্রতিফলিত হচ্ছে না।

Ad

এ সময় তিনি বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অনিয়মে জড়িত থাকার অভিযোগ তোলেন। অধ্যাপক রেজাউল করিম অবিলম্বে এই নির্বাচন বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির
২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪



Follow Us