• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১২:২০:২১ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নির্বাচনী জনসভায় বিএনপি নেতার মৃত্যু

৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩১:১৪

সিলেটে নির্বাচনী জনসভায় বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ নির্বাচনী সভায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে সভাস্থলের সামনে মারা যান তিনি।

Ad
Ad

বিএনপির একাধিক নেতা জানান, সোমবার বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি জনসভা পৌর শহরের প্রবাসী চত্বরের সামনে আয়োজন করা হয়। সভাস্থলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে, পৌর শহরের পুরান বাজারস্থ আল হেরা শপিং সিটি সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার জন্য বের হয়। মিছিলটি পৌর শহরের নতুন বাজারস্থ সভাস্থলে আসামাত্রই সুহেল আহমদ চৌধুরী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা চিকিৎসার জন্য সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরী বলেন, মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us