• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৪৬:০৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:৪০

৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। এতে করে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট- ঢাকাগামী যাত্রীরা দুর্ভোগে পড়তে হয়েছে।

পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরে লাউয়াছড়া এলাকায় পাহাড় উঠতে পারে না দুর্বল ইঞ্জিন নিয়ে। এ নিয়ে কারো মাথাব্যথা নেই। আজ অনেক যাত্রী অসুস্থ হয়ে গেছেন। দীর্ঘ সময় পাহাড়ে আটকা থাকায়।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হুক ছিঁড়ে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮










Follow Us