• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:০৭:১৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

১৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১৭:৩৮

লালমনিরহাটে লালনের ১৩৫তম তিরোধান দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর শুক্রবার সন্ধ্যা শেষে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন ভবন) জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আলোচনা সভায় বক্তারা লালন ফকিরের জীবনদর্শন, দর্শনচিন্তা ও সমাজে তার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, লালন ধর্মীয় কুসংস্কার ও গোড়ামীর বিরুদ্ধে আজীবন লড়াই করেছেন। সিরাজ সাঁইয়ের দর্শনে প্রভাবিত হয়ে লালন মানবধর্মের বার্তা প্রচার করেছিলেন। অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরও লালনের চিন্তা ও গান দ্বারা গভীরভাবে প্রভাবিত হন এবং তাঁর বেশ কিছু গান প্রকাশ করেন।

Ad

বক্তারা লালনের আধ্যাত্মিক ভাবধারা ও মানবতার বার্তা আজও সমাজে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন।

আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘মায়ের তরী’ লালনের জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us