• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:১৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্ত দিয়ে একরাতে আরও ১৫৩ জনকে পুশইন!

২৫ মে ২০২৫ দুপুর ০১:০৮:৪২

সিলেট সীমান্ত দিয়ে একরাতে আরও ১৫৩ জনকে পুশইন!

সিলেট ব্যুরো ও বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেটের একটি ও মৌলভীবাজারের দুই সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

Ad

২৪ মে শনিবার গভীর রাত থকে শুরু হয়ে ২৫ মে রোববার সকাল পর্যন্ত চলে এ পুশইন। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad
Ad

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের এই বড় আকারের ঘটনায় সিলেটের তিনটি সীমান্ত ব্যবহার করা হয়। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি চালায় এবং  দেখতে পায় ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে উল্লেখিত ব্যক্তিদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। আটকদের প্রাথমিকভাবে হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

উল্লেখ্য, গত এক মাসে এই নিয়ে সিলেট অঞ্চলের সীমান্ত দিয়ে বিএসএফের মাধ্যমে  পুশইন হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এর আগে কানাইঘাট সীমান্ত দিয়ে ১৪ মে ১৬ জন ও ২৪ মে ২১ জনকে পুশইন করেছিল বিএসএফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us