• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁর রাণীনগরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

২০ মে ২০২৪ সকাল ১১:৫৫:৫৯

নওগাঁর রাণীনগরে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটির ভেতর থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের লক্ষ্মী-নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়েছে।

Ad

১৯ মে রোববার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল বাজার থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, লক্ষ্মী-নারায়ণের মূর্তিটির ওজন ১৪ কেজি ৭০০ গ্রাম।

Ad
Ad

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে উপজেলার রাতোয়াল গ্রামে শুকবর নামে এক ব্যক্তির পুকুর সংস্কার করা হয়। ওই পুকুর থেকে রাতোয়াল বাজারে জায়গা ভরাটের জন্য একজনের কাছে মাটি বিক্রি করা হয়। ১৯ মে রোববার সকালে ওই সব মাটি শ্রমিকরা সমান করতে গেলে মূর্তিটি বের হয়। পরে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে জানায়। খবর পেয়ে রোববার সকাল ৮টায় রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। আইনী প্রক্রিয়া শেষে মূর্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us