• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ১১:১৫:১১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

তেকসাসের সভাপতি যুবরাজ, সম্পাদক বুশরা

১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৩:৫৯

তেকসাসের সভাপতি যুবরাজ, সম্পাদক বুশরা

ক্যাম্পাস প্রতিনিধি: তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস) এর কার্যনির্বাহী কমিটিতে দেশপত্র পত্রিকার আজিজুল ইসলাম যুবরাজ সভাপতি এবং কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১৫ এপ্রিল বুধবার তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদ ও  উপদেষ্টা সজিব আহমেদ রিওন আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন প্রদান করেন।

Ad
Ad

কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. সাকিবুল হাসান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ করিম রাকিব (সংবাদ টিভি), অর্থ সম্পাদক মো. রাকিব হাসান (আজকের পেপার), দপ্তর সম্পাদক মো. তুহিন ইসলাম রাতুল (দৈনিক প্রলয়), সহ দপ্তর সম্পাদক তাসনিম রহমান (এনবিবি), প্রচার সম্পাদক আতিকুল ইসলাম (ডেইলী নোট ২৪) এবং কার্যনির্বাহী সদস্য এহসানুল ইসলাম ইমন (জয়যাত্রা), ফারজানা সুলতানা সামিয়া (ভোরের জানালা) ও মেহেদী হাসান শ্রাবণ (বায়ান্নর কণ্ঠ)।  

Ad

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকলেই সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তেকসাসের সভাপতি আজিজুল ইসলাম যুবরাজ এবং সাধারণ সম্পাদক কাল প্রকাশ-এর জান্নাতুন নেছা বুশরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিল সরকার
১৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৬:৫০


Follow Us