• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:১৯:৫৫ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা কলেজ প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে ঢাকা কলেজ-এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় কলেজের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রুতিমধুর ভাষা। তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ বাংলা ভাষা ও বাঙালি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড দাবি করেননি উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলার পরিবর্তে ভিন্ন ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ তা মেনে নেয়নি। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়।

তিনি আরও বলেন, ছাত্রশিবির মানুষ তৈরির কাজ করে। পবিত্র রমজানকে প্রোডাক্টিভভাবে পালনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে একটি ম্যানুয়াল চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি হক আদায় করে রমজান পালনের আহ্বান জানান এবং রমাদানের ম্যানুয়াল অনুসরণ করে আত্মগঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us