• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২৯:৩৩ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক ফয়সাল

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৩৩

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ ও সাধারণ সম্পাদক ফয়সাল

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত  হয়েছেন এখন টিভির রিপোর্টার ফরহাদ বিন নুর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মোঃ ফয়সাল আহমেদ।

১৮ ফেব্রুয়ারি বুধবার কলেজের সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক দেলওয়ার হোসেন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে চ্যানেল টুয়েন্টি ফোর এর রিপোর্টার দেলওয়ার হোসাইন দোলন ও বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিল দায়িত্ব পালন করেন। কার্যনিবাহী পরিষদের মোট ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন।

Ad
Ad

নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নুর কলেজের বাংলা বিভাগের ২০১৭-১৮ ও সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

Ad

নির্বাচনে সহ-সভাপতি পদে আমার দেশ পত্রিকার রিপোর্টার মো. ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মো. আল জোবায়ের বাদশা, অর্থ সম্পাদক পদে বাণিজ্য প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান নোমান, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্টার মাহাদী হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ক্যাম্পাসের ঢাকা কলেজ প্রতিনিধি মো. ওয়ালিদ হাসান, এখন টেলিভিশনের রিপোর্টার মো. রাব্বি আল রাহিদ, টাইমস টুডের মাল্টিমিডিয়া রিপোর্টার ওবায়দুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। প্রতি বছর সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us