• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ রাত ১১:১৩:৫১ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

অপ্রীতিকর ঘটনায় বাস ভাংচুরের ঘটনায় ঢাকা কলেজের সকল রুটে বাস চলাচল বন্ধ

৯ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০১:১৩

অপ্রীতিকর ঘটনায় বাস ভাংচুরের ঘটনায় ঢাকা কলেজের সকল রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা কলেজ প্রতিনিধি : অপ্রীতিকর ঘটনায় ঢাকা কলেজের ২টি বাস ভাংচুর করায় আগামীকাল ১০ ডিসেম্বর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, "একটি অপ্রীতিকর ঘটনায় কলেজের ২টি বাস ভাংচুর করায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজের সকল রুটে বাসসমূহের চলাচল বন্ধ থাকবে। "

উল্লেখ্য, ৯ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা কলেজের বিজয় ৭১ ও শঙ্খনীল নামক ২টি বাস ভাংচুরকে ঘিরে সকাল সোয়া ১১ টার দিকে গ্রীন রোড ও সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এর ঠিক এক মাস আগে ৯ নভেম্বর ২০২৫ এ ঢাকা কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শান্তি চুক্তি। সেই বৈঠকে দুই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা ও নিউমার্কেট থানার পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে দুই কলেজের শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরস্পরকে গোলাপ দিয়ে বরণ করে নেয় এবং পরবর্তীতে সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল এই দুই কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us