• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৯:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কবি নজরুল কলেজের ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

২ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৫৪:২৪

কবি নজরুল কলেজের ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

কবি নজরুল কলেজ প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ১৭তম শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে উন্মুক্ত ভোটে ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনি। ৩০ সেপ্টেম্বর সোমবার কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Ad

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনিসুর রহমান‌, কোষাধ্যক্ষ পদে গণিত বিভাগের প্রভাষক গুলজার হোসেন শিবলী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা হক এবং দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তাইমুর হোসেন।

Ad
Ad

এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা বেগম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রকি ঘোষ, ইংরেজি বিভাগের প্রভাষক মোছা. নুরুন নাহার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাকসুদা পারভীন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.বি.এস.এ সাদী মোহাম্মদ। এছাড়াও নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাসির উদ্দিন এবং আইসিটি বিভাগের প্রভাষক আফিয়া সুলতানা স্বর্না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭






Follow Us