• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৯:৫৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাউবির নতুন ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম

১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১৯:৫৮

বাউবির নতুন ভিসি অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম

গাজীপুর (মহানগর) প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

Ad

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

এতে বলা হয়, প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১২(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, তার মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন এবং প্রেসিডেন্ট ও চ্যান্সেলর চাইলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭






Follow Us