• ঢাকা
  • |
  • বুধবার ১০ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:২৩:৪৯ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ফিলিস্তিনিদের প্রতি নির্যাতন বন্ধের দাবিতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের পদযাত্রা

৭ মে ২০২৪ বিকাল ০৪:০৭:৩৩

ফিলিস্তিনিদের প্রতি নির্যাতন বন্ধের দাবিতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের পদযাত্রা

পাবিপ্রবি প্রতিনিধি: ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

৬ মে সোমবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের করা হয়। ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীগণ।

উল্লেখ্য, ৫ মে রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
২৪ জুন ২০২৬ দুপুর ০২:০০:৫২




Follow Us