• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৫:৫৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টিসিবির পণ্য বিক্রি শুরু, এবার চিনি থাকছে না

১৩ আগস্ট ২০২৩ সকাল ১১:২৬:৫৫

টিসিবির পণ্য বিক্রি শুরু, এবার চিনি থাকছে না

নিজস্ব প্রতিবেদক: প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ আগস্ট রোববার থেকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। ঢাকাসহ সারাদেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিন্ম আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এদিকে এ দফায় ক্রেতারা চিনি পাবেন না।

Ad

১২ আগস্ট শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

Ad
Ad

এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। এ বছর জুলাই থেকে এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদফতরের ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে। শোকাবহ আগস্ট মাসের কার্যক্রম রোববার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হচ্ছে।

অন্যদিকে, গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে, আগস্টের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি।

টিসিবির পণ্যের সঙ্গে প্রতি মাসে কার্ডধারী পরিবার পাঁচ কেজি করে চাল পাবেন। যার মূল্য হবে প্রতি কেজি ৩০ টাকা। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে চালসহ অন্যান্য পণ্য নিতে পারবেন। এছাড়া চালের সঙ্গে একজন ক্রেতা  প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬০ টাকা দরে দুই কেজি ডাল কিনতে পারবেন।

টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। আর কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us