• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫২:১৮ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু

১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৫১

রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে আবাসন খাতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।

১৮ এপ্রিল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও সিসিটিভি ফুটেজে ত্রুটি থাকায় কিছুটা বিলম্ব হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad
Ad

এবারের নির্বাচনে সভাপতি, ৬ সহসভাপতি ও ১৯ পরিচালকসহ মোট ২৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৭ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন এবং চট্টগ্রামের ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Ad

নির্বাচনে তিনটি প্যানেলকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। এগুলো হলো- আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ঐক্য পরিষদ ও প্রগতিশীল প্যানেল, আর জাগরণ প্যানেল অংশ নিচ্ছে আংশিকভাবে। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে রয়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী, যা নির্বাচনের প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে তুলেছে।

নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রার্থীরাও শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন।

খাত সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গঠিত হলে দেশের আবাসন খাত আরও গতিশীল হবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

দীর্ঘ সময় পর রিহ্যাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ফিরে এসেছে। একসময় সংগঠনটিতে নির্বাচন ছিল উৎসবমুখর, তবে ২০১৪ সালের পর দীর্ঘদিন সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হয়। পরে ২০২৪ সালে আবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন শুরু হয়। সে ধারাবাহিকতায় এবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহণ শেষে কিছু সময় বিরতি দিয়ে শুরু হবে ভোট গণনা। এরপর গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৬:৫২

রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু
রিহ্যাব নির্বাচনে ভোটগ্রহণ শুরু
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩২:৫১

ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ
ইনজুরির কারণে ছিটকে গেলেন মোস্তাফিজ
১৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:২১:২২





Follow Us