• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:১৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক ২

৮ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১৯:৪৪

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক ২

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী তরুনীকে (২০) ধর্ষণের ঘটনায় ২ কিশোরকে আটক করেছে পুলিশ। ৬ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে ঐ প্রতিবন্ধী তরুণীর পিতা বাদি হয়ে অভিযুক্ত সোলাইমান ও রাব্বির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Ad

ধর্ষণের ঘটনা শুনে স্থানীয়রা সোলাইমান ও রাব্বিকে আটক করে রাতেই পুলিশে খবর দেয়। গ্রেফতার দুজন হলেন, উপজেলার নিজামিয়া এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার এবং মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার।

Ad
Ad

ভূক্তভোগী কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। এ সময় অভিযুক্ত ২ কিশোর চাকুর মুখে জিম্মি করে ভুক্তভোগীকে স্থানীয় চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় নির্জন রাস্তার পাশে একটি কলাবানে নিয়ে জোড়পূর্ব ধর্ষণ করে।

পরে ঐ তরুণী তার পরিবারকে ঘটনা জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ২ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বাক প্রতিবন্ধী ঐ তরুনীর বাবা থানায় বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ২ জনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us