• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩০:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

১ অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:৫৫

পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. রাসেল মিয়া (৪১) নামের এক যুবক নিহত হয়েছেন। ১ অক্টোবর রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কাকচিড়া-পাথরঘাটা মহাসড়কের আমতলা-বটতলার মধ্যবর্তী হাসেম হাওলাদার বাড়ির মসজিদের সামনে এঘটনা ঘটে।

Ad

নিহত রাসেল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে।  

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কালিবাড়ীতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন রাসেল। শ্বশুরবাড়ির কাছেই একটি ঘরে ইজিবাইকের ব্যাটারি চার্জে দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us