• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪১:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:২৭:১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটির নাম মিশু ও রাফিন। তারা দুই ভাই বোন।  

Ad

২৯ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত মিশু (১০) ও রাফিন (১২) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে ও তার বড় ছেলে। এ ঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাতে খাওয়ার পর দুই মেয়ে, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে যায়। একপর্যায়ে পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ওই পরিবারের ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ইসুকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫ জন আহত হয়, পরে তাদের মধ্যে ২ শিশু মারা গেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us