• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৭:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দুই মাস আগে মারধরের অভিযোগ, অসুস্থ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:১১:৫৬

দুই মাস আগে মারধরের অভিযোগ, অসুস্থ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. নাহিদ মোল্লা (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

Ad

১০ সেপ্টেম্বর রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাহিদ মোল্লা। সে উপজেলার বাহিরচর গ্রামের মো. জাহাঙ্গীর আলম কুট্টুর ছোট ছেলে।

Ad
Ad

মো. জাহাঙ্গীর আলম কুট্টু জানান, ‘ছেলেটা আর নেই। দেড়-দুই বছর আগে আমার ছেলেকে হাফেজি পড়াতে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। গত কোরবানির ঈদের কয়েকদিন পর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিন আমার ছেলেকে বেত্রাঘাত করে বলে কয়েকদিন আগে ছেলে জানায়। আমার ছেলে তখন আমাকে কিছুই বলেনি। এর পর থেকে আস্তে আস্তে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। বেত মারার ঘটনা পরে শুনেছি।’

তিনি আরও বলেন, ‘অসুস্থ ছেলেকে গত ৩০ আগস্ট মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। দুইবার অপারেশন করেছিল। দুইবারই চিকিৎসক পচে যাওয়া রানের মাংসও কেটে ফেলেছিল। অবস্থা খারাপ হওয়ায় রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মারা গেছে। আগে চামড়ার রোগ ছিল কিনা জানি না।’

এ বিষয়ে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক মোসাদ্দেক জানান, ‘রোববার ছেলেটা মারা গেছে। তবে মারধরের কারণে নাকি অন্য কোনো রোগের (স্কিন ডিজিস) কারণে মারা গেছে, বলতে পারছি না। যেহেতু দেড়-দুই মাস আগে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে, তাই আমরা গত পরশু চাকুরি থেকে তাকে অব্যাহতি দিয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us