• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৭:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবি

৮ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৮:৪৮

সৈয়দপুর রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে প্রস্তাবিত রেলওয়ে মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়ন ও বিরোধীতাকারী অবৈধ দখলদারদের সতর্ক করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৭ সেপ্টেম্বর রাতে শহরের একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করে সৈয়দপুর পৌর আওয়ামী লীগ।

Ad

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু। এসময় সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতৃবর্গ, গণমাধ্যমকর্মী, সুধিজন ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগের অন্যতম সিনিয়র নেতা ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী,  সৈয়দপুর স্বাধীনতা  চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল হক দুলাল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. মোকসেদুল ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমেনা কোহিনূর আলম, ব্যবসায়ী নেতা তরিকুল আলম।

বক্তারা নির্ধারিত স্থানে দ্রুত রেলওয়ে মেডিকেল কলেজ বাস্তবায়ন ও বিরোধিতাকারী কুচক্রীদের সতর্ক করে বক্তব্য রাখেন। সন্ধ্যায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ মতবিনিময় সভা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us