• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নলছিটিতে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

৩০ আগস্ট ২০২৩ বিকাল ০৪:৩০:০৮

নলছিটিতে স্কুলে অনুপস্থিত ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ৩শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। ৩০ আগস্ট রোববার ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩জন শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।  

Ad

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন স্বাক্ষরিত ঐ শোকজ নোটিশে আগামী ৩কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

Ad
Ad

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সেলিম হোসাইন, মো. ফেরদৌস সর্দার ও নাজমা বেগম।

সরেজমিনে বুধবার দুপুর ১২টার দিকে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, সহকারি শিক্ষিকা আয়শা আক্তার শান্তা ও সাবিহা সুলতানা মিলনায়তনে বসে আছেন। তবে কোনো শিক্ষার্থীই বিদ্যালয়ের উপস্থিত ছিলো না।

স্থানীয়দের অভিযোগ, এ বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত আসেন না। মাঝে মধ্যে আসলেও দেরিতে আসেন। সঠিক সময়ে শিক্ষকরা না থাকলে দুষ্টুমি আর মারামারি করে শিক্ষার্থীরা। এ অবস্থায় স্থানীয়রা তাদের শিশুদের অন্য স্কুলে ভর্তি করার চিন্তা করছেন।

কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সেলিম হোসাইন বলেন, এটিও স্যারের কাছে আমার ছুটির আবেদন দেয়া ছিলো। সহকারি শিক্ষক নাজমা বেগম ছুটি চাওয়ায় তাকে মৌখিকভাবে ছুটি দেয়া হয়েছে। ফেরদৌস নামে অপর সহকারি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে বাড়ি চলে গেছেন।

প্রধান শিক্ষক ছুটিতে থাকা অবস্থায় সহকারি শিক্ষকদের ছুটি দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দিতে পারেননি।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সাইদুর রহমান স্বপন বলেন, এ বিদ্যালয়ের ৩শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে। ৩কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us