• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

২৬ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১১:১১

নরসিংদীতে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে অজ্ঞাত পরিচলের এক নারীর (৪৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে আড়িয়াল খাঁ নদীর কটিয়াদি অংশে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুর ১ টার দিকে মরদেহটি চর গোহাল বাড়িয়া নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রাও মরদেহটি শনাক্ত করতে পারেননি। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

Ad
Ad

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় হত্যা করে মৃতদেহটি নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us