• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে মাগুরায় দোয়া মাহফিল

২১ আগস্ট ২০২৩ বিকাল ০৫:১২:২০

গ্রেনেড হামলায় শহীদদের স্বরণে মাগুরায় দোয়া মাহফিল

মাগুরা প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরণে মাগুরায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

Ad

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম  আব্দুল ফাত্তাহ’র সভাপতিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন সিকদার, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু,  পৌর মেয়র খুশি হায়দার টুটুলসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad

এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন করা হয়। সোমবার সকাল ১১ টায় মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর।

এসময় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক মো. জামির হোসেন।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের জেলা ও পৌর শাখার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় ঘুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us