• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গুরুদাসপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

২ আগস্ট ২০২৩ বিকাল ০৪:২৪:১৫

গুরুদাসপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় ৫ বছড়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. জালাল উদ্দিন (৬৫) নামে একজনকে গেফতার করেছে পুলিশ। ১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২ আগস্ট বুধবার দুপুরে গ্রেফতার জালালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষনের দায়ে অভিযুক্ত মো. জালাল উদ্দিনের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লহ্মীপুর মধ্যপাড়া গ্রামে।

Ad

ধর্ষণের শিকার শিশুটির মা অভিযোগ করে বলেন, জালাল তাদের প্রতিবেশি। মঙ্গলবার বিকেলে জালাল তার শিশু কন্যাকে নিজ ঘড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই ধর্ষণের অভিযোগে জালালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

Ad
Ad

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত জালাল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ মামলায় ২ আগস্ট বুধবার আদালতে শিশুটির জবানবন্দি গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us