• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৫:৩৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

৯ জুন ২০২৬ রাত ০৮:৫২:০৮

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

৯ জুন ​মঙ্গলবার দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

আকরাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাংলা ইউনিয়ন হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের পাইলিংয়ের কাজ করছিলেন আকরাম। দুপুরের দিকে পাইলিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান  বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা এখনও কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫







Follow Us