• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:১৪:৫৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেফতার

৮ জুন ২০২৬ রাত ০৮:৪৫:১৪

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, ডাকাতি প্রস্তুতি, চুরি, নারী ও শিশু নির্যাতন, পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

৮ জুন সোমবার সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ জুন রাত থেকে ৮ জুন ভোর পর্যন্ত থানার মিজমিজি আব্দুল আলীপুল, এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিস এলাকা, সাহেবপাড়া ও উত্তর আজিবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ছাড়া ডাকাতি প্রস্তুতি মামলায় দুইজন, চুরি মামলায় দুইজন, নারী ও শিশু নির্যাতন মামলায় একজন, পরোয়ানাভুক্ত একজন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিদের মধ্যে মাদক মামলায় রয়েছেন- রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২), আরিফ হোসেন (২০), মিলন হোসেন (২৫), শান্ত (২৫), শ্রাবন্তী (২১), আবু তাহের বেংগা (৩৫)
ডাকাতি প্রস্তুতি মামলায়, রাজন (৩২), আরিফুল হাসান আলভী (১৯) নারী ও শিশু নির্যাতন মামলায়, রুবেল (৩৬, চুরি মামলায়, হাসান মৃধা (৩৪), সাইদুল ইসলাম শাকিল (২২)

অন্যান্য মামলায় জুবায়ের (২৭), কাইয়ূম ইসলাম (২২), শিপন (২৯), রনি মিয়া (২৫), হাফিজুল ইসলাম (২৮), তাইজুল ইসলাম (৩৪),পরোয়ানাভুক্ত আসামি রোস্তম আলী (৫০)।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারাসহ বিভিন্ন মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মাদকসহ যে কোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫







Follow Us