জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও স্বামী স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১৫ মে শুক্রবার মধ্য রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।


বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।

আটকরা হলেন- বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available