• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:১৮:২৪ (07-May-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু

৭ মে ২০২৬ দুপুর ১২:১০:২৬

শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু

সিলেট প্রতিনিধি: আধ্যাত্মিক রাজধানী সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে আজ ৭ মে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ওরস। সকালে মাজারে নতুন গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ওরসের কার্যক্রম। এসময় মাজার কর্তৃপক্ষ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ওরসকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা। কেউ জিকির-আসকারে, কেউ মিলাদ মাহফিলে, আবার কেউ প্রিয় অলির দরবারে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

Ad
Ad

দুই দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে রয়েছে গিলাফ চড়ানো, ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ মাহফিল এবং ফাতেহা পাঠ। শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরসের সমাপ্তি হবে। পরে ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরনি।

Ad

ওরসকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

হাজারো ভক্তের উপস্থিতিতে আধ্যাত্মিক আবহ আর ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে চলছে হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক এই ওরস মোবারক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু
শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু
৭ মে ২০২৬ দুপুর ১২:১০:২৬





Follow Us