• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৭:৫৪ (03-May-2026)
  • - ৩৩° সে:

চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন বরকত উল্লাহ বুলু

৩ মে ২০২৬ বিকাল ০৫:৪৬:৩৩

চৌমুহনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করলেন বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

৩ এপ্রিল রোববার সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মো. বরকত উল্লাহ বুলু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

Ad
Ad

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকার বেশ কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়, এতে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ঢেউটিন বিতরণ করা হয়।

Ad

এ সময় বরকত উল্লাহ বুলু বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে।” তিনি ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কায়েসুর রহমান, স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us