নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় ২০ বছর বয়সী চাকমা সম্প্রদায়ের এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ এপ্রিল শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, একই দিন সকালে থানায় অভিযোগ করেন ওই ভুক্তভোগী।


গ্রেফতাররা হলেন আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা এবং তাদের সহায়তাকারী ওকরাইজা মারমা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ এলাকার আনোয়ারা ম্যানশনে ভাড়া বাসায় থাকতেন। গত ১০ এপ্রিল তার এক বন্ধু চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই তরুণীর বাসায় ওঠেন। বিষয়টি একই বাসায় থাকা ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানান।
পরে গত ১৯ এপ্রিল রাতে ওকরাইজা মারমার সহায়তায় ওই তরুণীকে কৌশলে ব্যারিস্টার কলেজ রোডের সিরাজ বিল্ডিংয়ের পাঁচতলায় আপ্রুমং মারমার বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তরা তরুণীর সঙ্গে তার বন্ধুর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে দাবি করে এবং ভয়ভীতি দেখিয়ে নিজেরাও অনৈতিক কাজের চাপ দেয়। একপর্যায়ে আপ্রমং, থুয়াইচিং ও ওথাইইনু ওই তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযোগের পেয়ে নগরীর ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আজই আদালতে সোপর্দ করা হবে।’
ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available