• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৭:৫৪ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র উদ্ধার

২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:০৮

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

২২ এপ্রিল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

Ad
Ad

র‌্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারঘাট উপজেলার রাওথা এলাকার পদ্মা নদীর ঘাট সংলগ্ন তীর থেকে একটি ওয়ান শুটার গান ও একটি গুলি উদ্ধার করা হয়।

Ad

র‌্যাব আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে অস্ত্রটির প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব বলছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রটি সেখানে লুকিয়ে রেখেছিল। পাশাপাশি, অস্ত্রটি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সংগ্রহ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র ফেলে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

উদ্ধার অস্ত্রটি চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা তুহিন ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৭

তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেফতার ১
২২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৫৯







Follow Us