• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:২৯:০৭ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

২১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৫১

কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বাৎসরিক ছুটির টাকার দাবিতে আহসান কম্পোজিট কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে বাৎসরিক ছুটির টাকার পরিশোধের দাবিতে কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Ad
Ad

এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার অফিস কক্ষের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে গেলে কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Ad

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। তবে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বর্তমানে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us