• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:০২:০৫ (19-Jun-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে ট্রলার থেকে ৪ হাজার ৩০০ লিটার পেট্রোল জব্দ

২১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০৬:৪২

দৌলতখানে ট্রলার থেকে ৪ হাজার ৩০০ লিটার পেট্রোল জব্দ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার ৩০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড।

২০ এপ্রিল সোমবার রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দ তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
১৯ জুন ২০২৬ সকাল ১০:৫৮:১৮










Follow Us