• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ রাত ১০:১৬:৩১ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:৫৮

শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও প্রবল শিলাবৃষ্টিতে বোরো ধানসহ কৃষিজাত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার কাওরাইদ, গাজীপুর, তেলীহাটি ও বরমী ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

Ad
Ad

সরেজমিনে দেখা গেছে, কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া, বাপ্তা, নান্দিয়া সাঙ্গুন, ধামলই ও হয়দেবপুরসহ বিভিন্ন গ্রামে মাঠের বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। শিলাবৃষ্টির আঘাতে ধান ও মৌসুমি শাকসবজির অপূরণীয় ক্ষতি হয়েছে।

Ad

ঝড়ের তীব্রতায় বহু গাছপালা উপড়ে পড়ে এবং বড় আকারের শিলার আঘাতে অনেক ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাবুব আলম জানান, কাওরাইদ ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, মাঠকর্মীরা ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩০:২০


বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:২৯






Follow Us