নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পন্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।

পুলিশ জানায়, লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসতভিটায় অবৈধভাবে পেট্রোল মজুতের তথ্য পায় ডিবি পুলিশ। পরবর্তীতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সাথে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১২০০ লিটার পেট্রোল ও জ্বালানি বহনকারী পিকআপটি জব্দ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available