• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:৪৩ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৬:৫০

মধুপুরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো ফাতেমা আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ।  

১২ এপ্রিল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক।

Ad
Ad

নিহত ফাতেমা আক্তার সে উপজেলার মীর্জাবাড়ি ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী।

Ad

তবে পুলিশের ধারণা প্রতিবেশী মাদকাসক্ত চাচাতো ভাই মেয়েটির গলায় থাকা স্বর্ণের চেইন নিতেই এমন ঘটনা ঘটাতে পারে। মাদকাসক্ত ওই ছেলেকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে মেয়েটি তার নিজ বাড়ি হতে হঠাৎ করে উধাও হয়। তারপর থেকে রাত পর্যন্ত আশেপাশের বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে খুঁজে পাওয়া না যাওয়ায় বাড়ির লোকজন সোশ্যাল মিডিয়া নিখোঁজের খবর প্রচার করার একদিন পর পার্শ্ববর্তী ভুট্টা খেত হতে তার মরদেহ খুঁজে পায় বাড়ির লোক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জন্য টাঙ্গাইল প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এসে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। মাদকাসক্ত ওই ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০




Follow Us