• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:১৮:৪৯ (06-Apr-2026)
  • - ৩৩° সে:

চিংড়ি ঘেরে চুরির অভিযোগে গণপিটুনি, উপড়ে ফেলা হলো চোখ

৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৩:২৫

চিংড়ি ঘেরে চুরির অভিযোগে গণপিটুনি, উপড়ে ফেলা হলো চোখ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় চিংড়ি মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক ব্যক্তির চোখ নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

৬ এপ্রিল সোমবার গভীর রাতে উপজেলার আঙ্গরা গ্রামে এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Ad
Ad

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে আঙ্গরা গ্রামের মৎস্যচাষী লিয়াকত মুন্সির চিংড়ি ঘেরে দুই ব্যক্তি প্রবেশ করেন। তারা জাল, সুতা ও ড্রাম নিয়ে মাছ ধরতে শুরু করলে পানির অস্বাভাবিক শব্দে সন্দেহ জাগে ঘের মালিকের। বিষয়টি টের পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত সেখানে জড়ো হন।

Ad

এ সময় আব্দুস শুকুর (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হলেও তার সহযোগী দিনে মোল্লা পালিয়ে যেতে সক্ষম হন। পরে উত্তেজিত জনতা আব্দুস শুকুরকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারধরের একপর্যায়ে তার একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অপর চোখেও গুরুতর আঘাত লাগে।

ঘটনার পর এলাকাবাসী চিংড়ি ঘেরে চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাদের অভিযোগ, বছরের পর বছর কঠোর পরিশ্রমে গড়ে তোলা মৎস্য খামার বারবার চুরির শিকার হচ্ছে, যা তাদের জীবিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আহত আব্দুস শুকুরের পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে-একজন অভিযুক্ত ব্যক্তিকে এভাবে গণপিটুনি দেওয়া কতটা আইনসম্মত।

তার পুত্রবধূ বলেন, “চুরি করে থাকলে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল, এভাবে মারধর করা ঠিক হয়নি।”

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজানুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হলেও কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে জানা যায়, আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মৎস্য খাত সংশ্লিষ্টরা বলছেন, চুরি প্রতিরোধের পাশাপাশি আইনের শাসন নিশ্চিত করাও জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
কাল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:০৫











Follow Us