• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ দুপুর ০২:৪৯:২২ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

স্কুল ভবনের পিলারে ফাটল, আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা

৩ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৬:০৫

স্কুল ভবনের পিলারে ফাটল, আতঙ্কিত শিক্ষার্থী-অভিভাবকরা

স্থানীয় প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ২৬ নং লক্ষ্মী নারায়ণ বালক ও ২৭ নং লক্ষ্মী নারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের একটি পিলারের অংশ ভেঙে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ঘটনা ৩০ মার্চ সোমবার পিলারের অংশটি ভেঙে পড়ে বলে জানা গেছে।

Ad
Ad

২ এপ্রিল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, আতঙ্কিত অভিভাবকরা দুপুরে স্কুলের সামনে অবস্থান করছিলেন।

Ad

প্রধান শিক্ষিকা নূরুন্নাহার জানান, ভবনটি দুই শিফটে পরিচালিত হয়। ২০১৫ সালের ভূমিকম্পের পর তিনটি কক্ষ বন্ধ করা হয়েছিল। ২০২৪ সালে সিঁড়ির ছাদ থেকে অংশ ভেঙে পড়ায় ঝুঁকি আরও বেড়ে যায়। এর কারণে পাশের মন্দিরে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হয়েছে।

স্কুল কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার বলেন, ‘ভবনের অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে পিলার ভেঙেছে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। বহুবার সংশ্লিষ্ট দপ্তর ও ডিসি অফিসে যোগাযোগ করেছি, কিন্তু এখনও কোনো বরাদ্দ পাওয়া যায়নি। শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে, ভয়ের কারণে অনেকেই স্কুলে আসছে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
৩ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৯:৩৯



চার জেলায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
চার জেলায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:২৫



Follow Us