রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুইটি মিনিট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১ এপ্রিল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মেডিকেল মোড়ে অবস্থিত রিসাইক্লিন মায়ের দোয়া প্লাস্টিক কারখানার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় পলিথিন বোঝাই দুটি মিনিট্রাক জব্দ করা হয়।


স্থানীয়দের অভিযোগ, রিসাইক্লিন মায়ের দোয়া প্লাস্টিক কারখানার আড়ালে ওসমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিন ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা জানান, এর আগেও কারখানার মালিককে অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে জরিমানা করা হয়েছিল। জব্দ পলিথিন ও মিনিট্রাক পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available